১৬ সেপ্টেম্বর আসছে অকুলাস কোয়েস্ট ২

১৪ সেপ্টেম্বর, ২০২০ ১৮:০৬  
আগামী ১৬ সেপ্টেম্বর অকুলাস কোয়েস্ট ২ হেডসেট উন্মোচন করতে যাচ্ছে ফেসবুক। কানেক্ট ডেভলপার সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হবে অকুলাস কোয়েস্টের দ্বিতীয় সংস্করণটি। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই গেজেটটির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকের ব্লুপ্রিন্ট ওয়েবসাইটে। যেখানে পরবর্তী অল-ইন-ওয়ান ভিআর সিস্টেম দেখানো হয়েছে। তবে সেখানে কিছু তথ্য কাট-ছাঁট করা হয়েছে। অবশ্য এই অসম্পূর্ণ ভিডিওগুলো টুকরো টুকরো আকারে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। আপডেটেড এই ডিভাইসে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন XR2 প্রসেসর। ৬ জিবি র‌্যাম। প্রতি চোখে প্রায় 2K রেজোলিউশন, যা দিচ্ছে কোয়েস্ট ওয়োনের চেয়ে ৫০ শতাংশ বেশি পিক্সেল সুবিধা। ত্রিমাত্রিক পজিশনাল অডিও, নতুন কন্ট্রোলার এবং 256GB বিল্ট-ইন স্টোরেজ থাকছে কোয়েস্ট টুতে।